সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ সময় দেখুন

ঢাকা, ২১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক গণফোরাম নেতা আবু সাইয়িদ। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান।

 

এসময় আবু সাইয়িদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দেন।

 

উল্লেখ্য, আবু সাইয়িদ ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পাবনা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য থাকার পাশাপাশি ওই সময় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০০৮ সালে তাকে বাদ দিয়ে শামসুল হক টুকুকে (সাবেক ডেপুটি স্পিকার) আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। এরপর এক পর্যায়ে তিনি (সাইয়িদ) আওয়ামী লীগের রাজনীতি থেকে বাদ পড়ে যান।

 

২০১৮ সালে তিনি গণফোরামে যোগ দেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে পাবনা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। সেই নির্বাচনে নৌকার প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকের কাছে পরাজিত হন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়ে ২০২৪ সালের ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। সেই নির্বাচনেও তিনি শামসুল হকের কাছে পরাজিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর