বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

হেমায়েতপুর কাঁচা বাজারে সেনাবাহিনীর টহলে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২০ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের সময় জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল বাজারসংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তিকে অবৈধ জুয়া পরিচালনা ও চাঁদাবাজিতে লিপ্ত অবস্থায় দেখতে পায়। এ সময় সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

 

সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি নাম  ১, অলিয়ার 2. সাজু মিয়া ৩, খলিল মিয়া দীর্ঘদিন ধরে হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে পরে কৌশলে সর্বস্ব হাতিয়ে নিত। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরাও তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের জুয়া ও চাঁদাবাজির অভিযোগ করেন।

 

আটককৃতদের কাছ থেকে ভুয়া পুরস্কারের বিভিন্ন সামগ্রী, জুয়ার টিকিট, ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম, নগদ অর্থ, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল তাদের জিম্মায় গ্রহণ করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর