বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে ৬ মাসের অন্ত:সত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী : অস্বীকার ফুফাতো ভাইয়ের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৭ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে ফুফাতো ভাই কর্তৃক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে ৬ মাসের অন্ত:সত্ত্বা হওয়ার অভিযোগ উঠছে।

 

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুকদার বাজার এলাকায় এমন ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি,পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

স্থানীয় সুত্রে জানা যায় , উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তালুকদার বাজার এলাকার দিনমজুর আজিম খানের বড় মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী আখিনুর আক্তার (১৮) একই ইউনিয়নের তালতলী এলাকার আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম দুঃসম্পর্কের  ফুফাতো ও মামাতো বোন হন। আত্মীয়তার সুবাদে সাইফুল আখিনুরদের বাসায় প্রায়ই আসা-যাওয়া করতেন। আখিনুরের মা মানুষের বাসায় কাজ করেন এবং বাবা দিনমজুর হওয়ায় বাসায় প্রায়ই আখিনুর একা থাকতেন ফলে বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল আখিনুরের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন যার ফলে আখিনুর অন্ত:সত্ত্বা হয়ে পরেন এবং বিষয়টি কাউকে বলতে নিষেধ করেন সাইফুল। কয়েকমাস পরে আখিনুরের শারীরিক পরিবর্তন হলে বিষয়টি জানাজানি হয় এবং সাইফুল সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন। স্থানীয় চৌকিদার ও ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিষয়টি অবগত থাকলেও আখিনুরের পরিবার অসচ্ছল হওয়া ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

 

ভিকটিম আখিনুর বলেন, সাইফুল আমাকে বিয়ে করবে বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে এখন আমি ওকে চাই, আমার সন্তানের স্বীকৃতি দিতে হবে।

 

আখিনুরের মা কহিনুর বেগম বলেন, আমরা গরীব আমি এলাকার সবাইকে জানিয়েছি কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অভিযুক্ত সাইফুল সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে বলেন,  আমি এসব বিষয়ের কিছুই জানি না, আমাকে ফাঁসানোর জন্য এসব করা হচ্ছে।

 

দুমকি থানা অফিসার ইনচার্জ মো: সেলিম বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর