বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বেনাপোলের বিভিন্ন সীমান্তে থেকে বিদেশি মদসহ সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৮০ সময় দেখুন

বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৭ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। বুধবার (৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী।

 

সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল মঙ্গলবার রাতে বেনাপোল বিওপি, আইসিপি ও শাহজাদপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, শাল-চাদর, কম্বল, কসমেটিক্স সামগ্রী, চকলেট ও বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে।

 

জব্দ করা এসব পণ্যের মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এসময় কোন চোরাকারবারিকে আটক করা যায়নি। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর