বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শরীয়তপুর-৩ আসনে বিএনপির নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ সময় দেখুন

ভেদরগঞ্জ (শরীয়তপুর), ০৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। তিনি জানান, শরীয়তপুর-৩ আসন থেকে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়ায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে পুরোনো ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করায় জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা-ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার বলেন, শরীয়তপুর-৩ আসনে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতাকে দল মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হবেন।

 

মনোনয়নপত্র জমা শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর