মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ সময় দেখুন

বগুড়া, ০২ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।

 

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে এ বিষয়ে তারা আপিল করতে পারবেন বলে জানান তিনি।

 

উল্লেখ্য, বগুড়া-২ আসনে সর্বমোট সাতজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়া বাতিল করা হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়ন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর