বেগম খালেদা জিয়ার শেষ শ্রদ্ধায় অংশ নিতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন
রিপোর্টার নাম
আপডেটের সময় :
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
১৭৭
সময় দেখুন
বেগম খালেদা জিয়ার শেষ শ্রদ্ধায় অংশ নিতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন
ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠেয় শেষ শ্রদ্ধায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সামাদ জানান, বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। ভুটানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠেয় শেষ শ্রদ্ধায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সামাদ জানান, বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।
বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। ভুটানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
Leave a Reply