শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ সময় দেখুন

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি শোকবার্তা পাঠান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

 

বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মিসেস জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে আজীবন মনে রাখবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

 

খালেদা জিয়ার অবর্তমানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও চীনের কমিউনিস্ট পার্টি সম্পর্কের এই ধারা বজায় রাখবে বলে জানান মি. ইয়াও।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর