শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ২৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক তিন বারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনি সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা। এ সময় নির্বাচন কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
মনোনয়ন দাখিল শেষে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, সুনামগঞ্জ-৫ আসনের সর্বস্তরের জনগণ তাকে সমর্থন জানাবেন এবং বিপুল ভোটে বিজয়ী করবেন।
উল্লেখ্য, কলিম উদ্দিন আহমেদ মিলন এর আগে তিনবার জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
Leave a Reply