মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচন করবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ সময় দেখুন

লক্ষ্মীপুর, ২৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। আজ রোববার (২৮ ডিসেম্বর) রাতে মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। একই আসন থেকে মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

মাহবুব আলম জানান, তার ভাই এ ঘটনায় বিব্রত অবস্থায় রয়েছেন। তার সম্মতি ছাড়া আবেগতাড়িত হয়ে কেউ একজন তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেবেন না।

 

তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে তিনি নিজেই লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

 

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

অন্যান্য মনোনয়ন সংগ্রহকারীরা হলেন—সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান এবং স্বতন্ত্র এম এ গোফরান।

 

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। ইসি ঘোষিত তপশিলের প্রজ্ঞাপন অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর