মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

মাত্র ২মিনিট দেরি করায় রিটানিং কর্মকর্তা হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করেননি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ সময় দেখুন

বগুড়া, ২৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হার মানতে হলো সময়ের প্রতি। আজ সোমবার বিকাল ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করলেও তিনি নির্ধারিত সময়ের মাত্র ২ মিনিট দেরি করায় জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তা গ্রহণ করেননি বলে অভিযোগ হিরো আলমের।

 

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান, তাকে বলা হয়েছিল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি। তাই নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

 

হিরো আলম দাবি করেছেন, রাস্তায় জ্যামের কারণে আমি ৫টার ঠিক দুই মিনিট পরে পৌঁছেছি। তখন মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি। তবে আমি থামছি না, ডিসি আমাকে নির্বাচন কমিশনে আপিল করার পরামর্শ দিয়েছেন। আমি সেই অনুযায়ী নির্বাচন কমিশনে যাব।

 

এর আগে দুপুর ১২টার দিকে হিরো আলম জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি আমজনতা পার্টি থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর