মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ২৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ ( নগরকান্দা- সালথা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ মনোনয়ন পত্র দাখিল করেছেন ।
আজ সোমবার দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবিনের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,সহ সভাপতি সৈয়দ শাহিনুজ্যুজামান,সহ সভাপতি আমরাফ আলী মুন্সী,সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, ,নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ,ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু। এর আগে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং নগরকান্দা- সালথা বাসীর কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেন, নগরকান্দা- সালথার সর্ব স্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ গ্রহন করছি। ফরিদপুর-২ আসনের জনগনের ভোটে নির্বাচিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আমার পিতা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
Leave a Reply