সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সাভারের পাকিজা মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৯ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভার মডেল থানাধীন পাকিজা মোড় এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনসহ সংগীয় অফিসার ও ফোর্সসহ গতরাতে সাভার মডেল থানাধীন পাকিজা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাজিব (৩০), মোঃ রবিউল মিয়া (৩৫), মোঃ পাভেল (২৮), মোঃ আবুল বাশার (৩৬) এবং মোঃ মনির হোসেন (২৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো ছুরি, একটি কাঠের লাঠি ও তিনটি লোহার রড উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত ১নং, ৪নং ও ৫নং আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর