মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৬ সময় দেখুন

ফেনী, ২১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

 

দলীয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ মনোনয়নপত্র সংগ্রহের সময় আবু তালেবের সাথে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আবু তালেব বলেন, ‘ফেনী-১ আসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা এবং তার রাজনৈতিক আবেগের জায়গা। দেশনেত্রী সবসময় এ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে আসছেন। এবারও দলীয় নির্দেশনা মোতাবেক তার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি এই আসনে বেগম খালেদা জিয়া আবারও রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবেন।’

 

​উল্লেখ্য, ফেনী-১ আসনটি বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। মনোনয়নপত্র সংগ্রহের এই খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর