মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের আর কোনো সুযোগ দেওয়া হবে না : ইসি সানাউল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৪ সময় দেখুন

ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা যারা ঘটিয়েছে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে বলেও জানান তিনি।

 

আজ রবিবার নির্বাচন ভবনে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণবিধি প্রতিপালনসহ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বৈঠক করে নির্বাচন কমিশন। দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

এর আগে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধানের সঙ্গে দুপুর ১২টায় বৈঠক করে ইসি। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান কমিশনার সানাউল্লাহ।

 

ইসি সানাউল্লাহ বলেন, যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে তার প্রতিদান তিনি পাবেন।

 

তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন বিষয়কে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর অভিযান চালু হবে। তাদের অবৈধ অস্ত্র উদ্ধার ও আটক শুরু হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর