রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নেমে পর্যটকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে কাপ্তাই হ্রদে বন্ধুদের সাথে বেড়াতে এসে কায়াকিং করার সময় পানিতে ডুবে মো. ইফরাত (২৬) নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে বালুখালী ইউনিয়নের ‘স্বপ্নদ্বীপ’ (মতান্তরে স্বর্গদ্বীপ) রিসোর্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​নিহত ইফরাত ঢাকার পুরাতন নাজিরবাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফরাত তার বন্ধুদের সঙ্গে রাঙামাটিতে ভ্রমণে আসেন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নামেন। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশন থেকে একটি বিশেষ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

​রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি ইউনিট লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে প্রায় আধা ঘণ্টা ধরে উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধারকাজে অংশ নেন ডুবুরি সজীব, এমরান এবং নুরুল ইসলাম। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা পৌনে ১২টার দিকে (সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে) ইফরাতের মরদেহ উদ্ধার করা হয়।

 

​রাঙামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

 

​“সকালে খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে। মরদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর