শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

মহান বিজয় দিবসে টাঙ্গাইলের ঘাটাইলে ব্যতিক্রমী ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৮ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):  আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খুপিবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ব্যতিক্রমী ও বর্ণাঢ্য ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সালাম খান আওয়াল এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগ্রামপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কালাম খান।

 

প্রধান আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ (বিবাহিত বনাম অবিবাহিত) এবং বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বাংলাদেশের বাঙালির ঐতিহাসিক খেলা হা-ডু-ডু। খেলাগুলো দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ জুগিয়েছে। অনুষ্ঠানটির আয়োজনে ছিল খুপিবাড়ি আদর্শ যুব সংঘ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর