রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারের পরমেশ্বরীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেকের ইন্তেকাল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ১৪ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের পরমেশ্বরীপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল খালেক (বীর মুক্তিযোদ্ধা), সাবেক পরিবার পরিকল্পনা পরিদর্শক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  আজ রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টা সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মোঃ আব্দুল খালেক ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা। কর্মজীবনে তিনি সৎ, দায়িত্বশীল ও কর্মঠ সরকারি কর্মকর্তা হিসেবে মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দীর্ঘ কর্মজীবনে জনসেবায় তাঁর ভূমিকা এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

তাঁর ইন্তেকালে পরমেশ্বরীপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

 

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়েছে। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর