মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

এনসিপির নেতা সারজিস আলমকে পঞ্চগড়-‌১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ সময় দেখুন

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকাল এগারোটায় দলের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

 

এতে দেখা যায়, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পঞ্চগড়-‌১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।

 

গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময় ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর