ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার সকাল এগারোটায় ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকা-১১ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আগেই থেকে বলা হচ্ছিল, বাড্ডা-ভাটারা-রামপুরা নিয়ে গঠিত ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম। আজ আনুষ্ঠানিকভাবে জানা গেল, এই আসনেই লড়বেন তিনি।
তবে সংসদে যেতে হলে ভোটের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হবে এনসিপির শীর্ষ নেতাকে। এই আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। বর্তমানে তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক।
এছাড়া গত কয়েক মাস ধরে এই আসনে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান
Leave a Reply