আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৪ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর হাটের আশেপাশের প্রায় সকল রাস্তার উভয় পার্শ্বেই স্লাবগুলিতে তিল চাষ করেছে কৃষক। এখন তিলগাছে তিল ধরেছে প্রচুর পরিমাণে, পাকতেও শুরু করেছে সতেজ গাছগুলির তিল। এলাকা ঘুরে দেখা গেছে, পাকা রাস্তার উভয় দিকেই তিল চাষ করেছেন সংশ্লিষ্ট জমির মালিকগণ।যাঁর যাঁর জমির উপরের অংশে কৃষকগণ তিল চাষ করেছেন যে যার মত করে।
উপজেলার টুকুরিয়া, মদনখালী ও কুমেদপুর ইউনিয়নের কাঁচা-পাকা রাস্তাগুলির উভয়পার্শ্বেই ওই তিল চাষ করেছেন কৃষক। শ্রাবণ মাসের শেষের দিকে ওই সব পতিত জমিগুলির মাটি ভেজা থাকে। কোন চাষ না করে শুধু তিল ছিটিয়ে রাখলেই আর কোন কিছুই করতে হয়না। কোন যত্ন-আত্বির করতে হয়না,এমনকি কোন প্রকার গোবর, সার-কীটনাশকেরও প্রয়োজন পড়ে না।তিল চাষের বড় সুবিধা হলো-কোন পশু-পাখি এ গাছগুলির কোন ক্ষতি করে না। এলাকা ঘুরে দেখা গেছে,
কয়েকশত হেক্টর জমিতে আবাদী জমি ছাড়াই চাষ হয়েছে তিলের,বাম্পার ফলনও হয়েছে এবারে। এলাকাবাসীর মুখে হাসি ফুটেছে তিল চাষের সফলতায়। মুখে মুখে একটি প্রচলিত কথা আছে, তিল অর্থকরী শষ্য হলেও এটি কৃষকের ” ফাও ” আবাদ। অর্থাৎ প্রকৃতির দানের ফসল।
Leave a Reply