রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

আশুলিয়ায় নাশকতার মামলায় শ্রমিকলীগ নেতা আবু সামা মৃধা গ্রেফতার

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা  আশুলিয়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা ও আশুলিয়া থানা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সামা মৃধাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানার পুলিশ। তিনি ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও ছিলেন। বুধবার (১২ নভেম্বর) নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

 

সূত্রে জানা গেছে, নাশকতার একটি মামলায় আসামি হিসেবে আবু সামা মৃধাকে আটক করা হয়েছে।

 

তবে এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক কিছু অভিযোগের প্রেক্ষিতেই তার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন, আবার কেউ এটি আইনগত পদক্ষেপ বলে দাবি করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর