রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ)
  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১০ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ০৫ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ নভেম্বর) রাত ১১টার দিকে ৯ নং সুরমা ইউনিয়নের মারপশি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহিদুল হক এর সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই মোহন রায় এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোঃ আলী আকবর বাবুল, এএসআই আশরাফ খান ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

 

অভিযানকালে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন মারপশি গ্রামের মৃত রিয়াছত আলী ছেলে আব্দুল লতিফ (৬০), খাগুড়া গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে ফরিদ মিয়া (৩৯), মারপশি গ্রামের করম আলী স্ত্রী নেহার বেগম (৫০)।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর