আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ সাংবাদিককে মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ নভেম্বর, রোববার রাতে আশিকুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আশিক উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর শালপাড়া গ্রামের আজাদুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, ৩ জন সাংবাদিক কে আহতের ঘটনার মামলায় আশিকুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ ২০২৫ যথাক্রমে ৩ জন সাংবাদিক আব্দুর রহিম, রতন মিয়া,আশিকুর রহমান পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে ঐ টিটিসির অধ্যক্ষ কে না পেয়ে ফেরার সময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিকল হওয়া মাইক্রোবাস ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও ধারণ করেন। এ সময় টিটিসিতে কর্মরত ও শিক্ষার্থী বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান, আশিক ও সোহাগের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ৩ সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ব্যাপক মারপিট করে গুরুতর আহত করেন। এই ঘটনায় সাংবাদিক রতন মিয়া বাদি হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মার ডাং এর ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আসামি আশিকুর রহমানকে সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে, এবং অন্যান্যদের দ্রুত গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply