মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ৩০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর), এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ৩০/১০/২০২৫ খ্রি. তারিখ ২৩:৩০ ঘটিকায়। আশুলিয়া থানাধীন নবীনগর বাসস্ট্যান্ড এলাকা হইতে ডাকাত/ছিনতাইকারী দলের ২ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ আশিকুল ইসলাম স্বপন (৩৪), পিতা- রতন মিয়া, মাতা-সূর্য আক্তার, সাং- উত্তর সিবাশা, থানা-
গৌরনদী , জেলা-বরিশাল, এ/পি সাং-কুরগাও নতুনপাড়া (সেলিম এর বাড়ী ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। ২। মোঃ নবাব (২৮), পিতা-শহিদুল ইসলাম, মাতা-পেয়ারা বেগম, সাং-দাদার হাটখোলা, থানা-দেবীগঞ্জ , জেলা-পঞ্চগড়, এ/পি সাং-ধামরাই দক্ষিণপাড়া ৫ নং ওয়ার্ড, থানা-ধামরাই জেলা-ঢাকাদ্বয়কে গ্রেফতার করেন। ধৃত ডাকাত/ছিনতাইকারীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ডাকাত/ছিনতাইকারীদ্বয় ঢাকা সাভার, আশুলিয়া, ধামরাই থানা এলাকায় ছিনতাই/চুরি/ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
উক্ত ছিনতাইকারীদ্বয়ের বিরুদ্ধে সাভার থানার মামলা নং-৭৪, তারিখ-১৯/১০/২০২৫ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply