মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ২৯ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে চাঞ্চল্যকর এক জমি রেজিস্ট্রির ঘটনা প্রকাশ পেয়েছে, যেখানে অচেতন এক বৃদ্ধ বাবার নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন তারই তিন ছেলে—মো. ইদ্রিস আলী, জবেদ আলী ও আজাদ মোস্তফা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১০০ বছর বয়সী অসুস্থ ও অচেতন দাতা আব্দুল করিম*কে ব্যবহার করে ২৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে *জাবর হাট মৌজার জেল নং ১২৮, দাগ নং ৪৫৯ ও ১৭৭ নম্বরের ৩ একর ২৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেন ওই তিন ভাই।
বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে, কারণ ওয়ারিশান সনদ (ওরিশান সার্টিফিকেট) ছাড়াই এই জমি রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়। অথচ, ওই দাতার আরও একজন ছেলে এবং চারজন কন্যা রয়েছেন—যাদের কোনো অনুমতি বা উপস্থিতি ছাড়াই সম্পত্তি রেজিস্ট্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রার মনীষা রায় এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া তদারকি করেন এবং কোনো যথাযথ আইনি যাচাই বাছাই ছাড়াই দলিল সম্পাদন করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মুঠো স্বাব রেজিস্ট্রার মনীষা রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন রেসপন্স করেন নি।
পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, “আমাদের অজান্তে এবং বাবার অক্ষম অবস্থায় তারা এই কাজ করেছে। এটা সম্পূর্ণ প্রতারণা এবং জালিয়াতি। বাদি আশাদ আলী ও তার ৪ বোন পীরগন্জ থানায় একটি লিখিতভাবে অভিযোগ করেছেন। পীরগন্জ স্বাব রেজিস্ট্রার অফিসের কেরানি কোর্টে সিভিল মামলা করার পরামর্শ দেন।
Leave a Reply