রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩২১ সময় দেখুন

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

 

তিনি স্ত্রী, এক পুত্র ও তিন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম কন্যার স্বামী মো. দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে কর্মরত আছেন।

 

মরহুমের জানাজা শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

 

মরহুম কাজী আনোয়ার হোসেন ১৯৭৪ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জ, বগুড়া, ফেনী, হবিগঞ্জ, ভোলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সুপার পদে তিনি সিআইডিতে এবং কমান্ড্যান্ট, আরআরএফ, খুলনা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালের ২৯ জুন পুলিশ হেডকোয়ার্টার্স হতে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর