বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে ধর্ষনকারীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর
  • আপডেটের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২২ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের আলীনগর বাহাদুরপুর গ্রামে ৭০ বছর বয়সী নারীকে হাত-পা,মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষনের ঘটনার প্রতিবাদে আজ ২২শে অক্টোবর বিকেলে ধর্ষক আইয়ুব আলীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে ধাপেরহাট বন্দরে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

এদিকে গতকাল সকালে ধর্ষকের লোকজন ধর্ষিতার পুত্রবধুকে টেনে-হিঁছড়ে তাঁদের বাড়িতে নিয়ে মারধর করে ও শ্লীলতাহানীর চেস্টা করে। একপর্যায়ে এলাকাবাসী ঐ গৃহবধুকে উদ্ধার করে এবং ধর্ষকের বাড়ি অবরুদ্ধ করে রাখে। পরে ধাপেরহাট ফাঁড়ি পুলিশ পরিস্থিতি শান্ত করতে ধর্ষক আইয়ুব আলীর বাড়ি থেকে তাঁর পরিবারের ৫ সদস্যকে পুলিশি হেফাজতের জন্য ফাঁড়িতে নিয়ে যায়।

 

উল্লেখ্য যে, গত ১৯ শে অক্টোবর দুপুরে সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। এ ব্যাপারে সাদুল্লাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) জনাব তাজউদ্দিন খন্দকার মুঠোফোনে জানান, ” আমরা ধর্ষক আইয়ুব আলীকে গ্রেফতারের জোর প্রচেস্টা চালিয়ে যাচ্ছি, শিঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন।” এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর