শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের তিনদিন পর ফালু মিয়া (৫৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পুষ্টকামুরী খালপাড়ায় পানার নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফালু মিয়া উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের ইলিম উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার সকালে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় পানিতে নামেন ফালু মিয়া। এরপর ডুবে গিয়ে নিখোঁজ হন।

 

খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে দিনভর উদ্ধার কাজ চালালেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের পাশের জমির পানার নিচ থেকে তার লাশ উদ্ধার হয়। নিহতের ছোট ভাই লাল মিয়া লালু জানান, তার ভাইকে খোঁজতে ২০ জন শ্রমিক নিয়ে পাশের জামির পানা পরিস্কার শুরু করেন। সকাল আটটার দিকে পানার নিচে তার লাশ দেখতে পান শ্রমিকরা। এদিকে পানিতে ডুবে নিখোঁজের তিনপর পর লাশ উদ্ধারের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

আজ সকাল সাড়ে নয়টায় পুষ্টকামুরী খালপাড়ায় তার নামাজের জানাজা শেষে সামাজিক কবরাস্থানে দাফন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর