রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ধামরাইয়ে ৬০ পিস ইয়াবা নিয়ে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার ধামরাইয়ে ৬০ পিস ইয়াবাসহ রুপালী বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড বড় নারায়ণপুর এলাকায় কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. সফিকুল ইসলাম নেতৃত্বাধীন একটি টিম অভিযান চালিয়ে রুপালী আক্তার (পিতা: আবুল হোসেন, গ্রাম: বড় নারায়ণপুর) নামের ওই নারীকে আটক করে।

 

এএসআই সফিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুপালী আক্তার ইয়াবা কেনাবেচা করছে। বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় তাকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।”

 

আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর