শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ভোট গ্রহন শেষে ২৪ ঘণ্টায়ও জাকসু ভোট গণনা শেষ হয়নি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গ্রহণ শেষ হয়েছে ২৪ ঘণ্টা হতে চলেছে কিন্তু এখনো গণনা শেষ করতে পারেনি জাকসু নির্বাচন কমিশন। যদিও কমিশন বলেছিল আজ শুক্রবার দুপুর নাগাদ ফল ঘোষণা করা হবে, কিন্তু সেটি তারা করতে পারেনি। এখন জানা যাচ্ছে ফল ঘোষণা হতে হতে আজ মধ্য রাত হয়ে যেতে পারে।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়। এ সময়ে কয়েকটি হলের ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোট নেওয়ার জন্য সেখানে কিছুটা সময় বেশি লাগে। এরপর রাত ১০টার দিকে শুরু হয় ভোট গণনা। সারা রাত শেষে আজও দিনভর গণনা চলছে।

 

ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনিতেই কারচুপির অভিযোগে গতকালই ছাত্রদলসহ পাঁচটি সংগঠন ভোট বর্জন করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। এর মধ্যে ভোট গণনার এই বিলম্ব জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

 

ভোট গণনার বিলম্বের জন্য কিছু কারণের উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, ‘যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আশা করছি আজ যে লোকবল আছে, তাতে হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব। রাত ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে ফল প্রকাশ করা সম্ভব হবে।

 

এই বিলম্বের অন্যান্য কারণের মধ্যে ম্যানুয়ালি (হাতে ভোট গণনা) ভোট গণনার কথাও বলেন রাশিদুল আলম। তাদের প্রস্তুতি ছিল ওএমআর মেশিনে ভোট গণনার কিন্তু, কিছু প্রার্থীর আবেদনের ফলে হাতে গণনা করা হচ্ছে ভোট।

 

সিনেট ভবনের কক্ষে শুরুতে পাঁচটি টেবিলে (প্রতি টেবিলে একটি হলের) ভোট গণনা শুরু হয়। এখন ১০টি টেবিলে ভোট গণনা করা হচ্ছে। সব কটি টেবিলই সিসিটিভি ক্যামেরার আওতায় বলে জানান রাশিদুল আলম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর