মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ব‍্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয় : তানভীর বারী হামীম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৩ সময় দেখুন

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের এসএম ফরহাদের কাছে পরাজিত হয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী শেখ তানভীর বারী হামীম। হারের পর নিজের অভিব্যক্তি তুলে ধরেছেন তিনি। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পরাজয়কে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় বলে উল্লেখ করেন।

 

পোস্টে হামীম লেখেন, আমি খুব সাধারণ একজন মানুষ। হাসি-খুশি তবে সংগ্রামী। তারেক রহমান ও ছাত্রদল নেতারা আমাকে সম্মানিত করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল থেকে জিএস প্রার্থী করে।

 

তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ‍্যে গ্রহণ করেছিলেন, আমার উপর আস্থা রেখেছেন সেটিও ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। আমি দুঃখ প্রকাশ করছি তারেক রহমান ও ঢাবি শিক্ষার্থীদের কাছে। ব‍্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। যদিও এ পরাজয় ভাগ‍্যের কাছে- পরিবেশ ও পরিস্হিতির কাছে এবং নিছক সময়ের কাছে। সারা দেশের মানুষের কত দোয়া। নিশ্চয়ই সে দোয়া ব‍্যর্থ হবে না।

 

হামীম লেখেন, নিশ্চয়ই আল্লাহ আমার মনের খবর জানতেন, এতোটা সহিহ চিন্তাভাবনা থাকার পরও কেন তাকদিরে এই পরাজয় রেখেছিলেন জানি না। আমি চির কৃতজ্ঞ এ দলের প্রতিটি নেতাকর্মীর কাছে, আমার বিশ্ববিদ্যালয় আদর্শিক অগ্রজদের নিকট আমার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, বিশেষ করে তারেক রহমান সাহেবের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেসব শিক্ষার্থীর কাছে যারা আমার জয় নিশ্চিত ভেবেছিলেন এবং বিশেষ করে সেসব শিক্ষার্থীর কাছে যারা মনে করেননি আমি তাদের জন‍্য যোগ‍্য!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর