শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ছাত্রশিবির প্যানেলের বাইরে ডাকসু নির্বাচনে ৫ পদে যারা বিজয়ী হলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৭ সময় দেখুন

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছেন। বাকি পাঁচ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

 

শিবির সমর্থিত প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন—

 

সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (ভোট পেয়েছেন ৭ হাজার ৬০৮)।

 

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (ভোট পেয়েছেন ৭ হাজার ৭৮২)।

 

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: জুলাই আন্দোলনের ‘পোস্টার গার্ল’ হিসেবে পরিচিত সানজিদা আহমেদ তন্বি (ভোট পেয়েছেন ১১ হাজার ৭০৮)।

 

সদস্য পদে: হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।

 

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।

 

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর