বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শ্রীপুরে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের হামলায় সার্ভেয়ার আহত 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩২ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ০২ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নং সিএনবি এলাকায় সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে।

 

উচ্ছেদ শুরু হওয়ার দু ঘন্টা পর দেড়টার দিকে  স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল ইসলামকে হামলা করে আহত করে। এ সময় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের ফেরাতে কোন ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন আজিজুল ইসলাম দীর্ঘদিন যাবত সড়ক ও জনপথের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও দোকানপাট নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছে। এতে করে মহা সড়কের যানবাহন চলাচল এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক ও জনপদ এ উচ্ছেদ অভিযান পরিচালিত করে।

 

গাজীপুর জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামলার সময় আমি অপর পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছি। আমাদের সহকর্মী আহত সার্ভেয়ারের সাথে কথা বলে হামলার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিব। তবে সার্ভেয়ারের উপর হামলার পর উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে।

 

সড়ক ও জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। অভিযানে মহাসড়কের পাশের শতাধিক দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর