জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ০১ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনার সাঁথিয়ায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে শশুর মোজাম্মেল শেখ (৭০) কে হত্যার অভিযোগ তার পুত্রবধূ ফারজানা রুমি খাতুন এর বিরুদ্ধে।
নিহত মোজাম্মেল শেখ সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া মহল্লার মৃত মইনুদ্দিনের ছেলে। এ ঘটনায় হত্যাকারী ফারজানা রুমি খাতুনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়ার থানার ওসি আনিসুর রহমান।
নিহতের স্ত্রী আজেদা বেগম জানান,আমার ছেলে মিঠু আমার নাতিকে ফুসকা খাওয়ার জন্য ১০০ টাকা দিয়ে বাহিরে কাজে চলে যান। এটা আমার বৌমা ফারজানা রুমি খাতুন সহ্য করতে না পেরে আমাদের সাথে ঝগড়া করেন। আমি নাতিকে নিয়ে ফুসকা খেতে চলে গেলে। আনুমানিক রাত ৮ টারদিকে এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে চাপদা দিয়ে আমার স্বামীকে এলোপাথাড়ি কুপায়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে সোমবার (১ সেপ্টেম্বর) ভোড় রাত ৩ টার দিকে তিনি মারা যান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে নিহতের পুত্রবধূ রুমি খাতুনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply