মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেলমেট পরার কথা স্বীকার করেছেন জাপার মহাসচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন

ঢাকা, ৩০ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৩০ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেলমেট পরার কথা স্বীকার করেছেন।

 

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘হলুদ হেলমেট আমাদের দু-একজন পরেছিল। আমিও পরেছিলাম। আমি অস্বীকার করব না। যখন বড় বড় ইট মারা হচ্ছিল, তখন কিছু হেলমেট পরা হয়েছিল আত্মরক্ষার জন্য।’

 

এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বড় ৩ দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর