বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২৯ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে চলতি বছরের মে মাসে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তিনি। তবে বিসিবির এই চলতি পরিচালনা পর্ষদের খুব বেশি দিন মেয়াদ বাকি নেই। আর তাই এখন থেকেই আলোচনায় বিসিবির পরবর্তী নির্বাচন।

 

বিসিবির আগামী নির্বাচনে সভাপতি পদে লড়বেন কি বুলবুল, সেই প্রশ্ন অনেকেরই। নির্বাচন করতে হলে বর্তমান সভাপতিকে এনএসসি থেকে মনোনীত হতে হবে বোর্ড পরিচালক হিসেবে। এরপর বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হতে হবে।

 

বর্তমান সভাপতি অবশ্য নির্বাচন নিয়ে না ভেবে আপাতত মনোযোগ রাখছেন নিজের কাজে। চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে।’

 

দেশের স্বার্থে সবকিছু ছেড়ে এসেছেন উল্লেখ করে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছা, দেখুন আমি এখানে হঠাৎ করে একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সবকিছু ছিল। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।’

 

নির্বাচন নিয়ে না ভেবে নিজের কাজে মনোযোগ রাখতে চান বুলবুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করতে হবে। তারপর একটা বোর্ড আসবে, সেই বোর্ডের পরিচালকরা প্রেসিডেন্ট বানাবে। এটা অনেক দূরের কথা। এখন আমার যে কাজ সেখানেই ফোকাস করছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর