রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ডিবি (উত্তর), ঢাকা জেলা কর্তৃক ডাকাতি করার সরঞ্জামাদিসহ ৫ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার করেছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৯৩ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৮ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে  একটি চৌকস টিম ২৭/০৮/২৫ খ্রিস্টাব্দ ২৩:৪৫ ঘটিকায় সাভার রেডিও কলোনি এলাকা হইতে ডাকাতির প্রস্তুতিতে কালে ডাকাত দলের সদস্য ০১। মোঃ সোহাগ মোল্লা (২৭), পিতা- সামান মোল্লা, মাতা-মৃত সেলিনা বেগম, সাং-উজান গোপিন্দ পশ্চিমপাড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়নগঞ্জ, ০২। মোঃ সুজন মিয়া (৩০), পিতা- মোঃ ফজল মিয়া, মাতা- মোছাঃ চায়না বেগম, সাং-কুরংগী, সোয়াপুর (০৮ নং ওয়ার্ড), থানা- ধামরাই, জেলা- ঢাকা, ০৩। চাঁন মিয়া (২৭), পিতা-পরান বেপারি, মাতা-চায়না বেগম, সাং-নারিকুল্লি, আটিগ্রাম (৮ নং ওয়ার্ড), থানা-মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, ০৪। মোঃ ইমরান হোসেন (২৫), পিতা- মৃত নূর হোসেন, মাতা-জমেলা খাতুন, সাং-নারিকুল্লি, আটিগ্রাম (০৮ নং ওয়ার্ড), থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ,  ০৫। হৃদয় (২৫), পিতা- মোঃ উজ্জল শেখ, মাতা- ময়না বেগম, সাং- বলরামপুর, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং- নয়ারহাট থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের গ্রেফতার করেন।

 

গ্রেফকারকৃত আসামীদের হেফাজত হইতে (ক) ০১ (এক) টি খেলনা পিস্তল ষ্টীল কালার। যাহার বাট কালো প্লাষ্টিক কপারে আবৃত্ত। বডিতে ইংরেজিতে PIETRO.BERETTA MOD92FSCAL9 MADE IN CHINA M9-PERETTA লেখা আছে, বাটসহ লম্বা ৯ ইঞ্চি, (খ) ০১ (এক) টি ষ্টীলের ধারালো চাপাতি প্লাষ্টিকের বাটসহ লম্বা ১১ ইঞ্চি, (গ) ০১ (এক) টি লাল কসটেপ মোড়ানো লোহার রড লম্বা ২০ ইঞ্চি, (ঘ) ০৪ (চার) টি লোহার রড। যাহার প্রতিটি লম্বা ৩ ফিটসহ উদ্ধার করেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত।

 

আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়  আসামী মোঃ সোহাগ মোল্লা (২৭), এর বিরুদ্ধে ০৫ টি মামলা এবং আসামী মোঃ সুজন মিয়া (৩০),  এর বিরুদ্ধে ০২ টি মামলা রয়েছে । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর