বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শাকিব, মাহি, বাঁধন, খায়রুল বাশাররা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানালো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩১১ সময় দেখুন

ঢাকা, ১৫ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ১৫ আগস্ট, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। দিনটিতে শোক এবং শ্রদ্ধা জানিয়েছে ফেসবুকে পোস্ট করেছেন বিনোদন জগতের অনেক তারকা। তার মধ্যে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, অভিনেত্রী শবনম ফারিয়া, মেহের আফরোজ শাওন, ইয়াসমিন জাহান তারিন, মুজিবুর রহমান সুমন, খায়রুল বাশার, মাহিয়া মাহি, নাজিফা তুষি, আজমেরী হক বাঁধন।

 

শুক্রবার দুপুরে শেখ মুজিবুর রহমানের একটি ছবি করেন শাকিব। কালো ব্যাকগ্রাউন্ডের ছবিতে রয়েছে লাল রক্তের দাগ।ক্যাপশনে শাকিব লেখেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।

 

শাকিবের এ পোস্টের পরপরই মন্তব্যের ঘরে নেটিজেনরা একে একে শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে শুরু করেন। এক ভক্ত শাকিবকে উদ্দেশ করে লেখেন, ধন্যবাদ খান এমন পোস্টের জন্য।

 

আরেক নেটিজেন লেখেন, ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ।

 

আলোচিত ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ফেসবুক পোস্টে লেখেন, ‘যতদিন বাঁচবো, আপনার আদর্শ আমৃত্যু বহমান থাকবে; রক্তের শিরা-উপশিরায়। বিনম্র শ্রদ্ধা হে জাতির পিতা।’

 

অভিনেতা খায়রুল বাশার তার পোস্টে কবি আল মাহমুদ এবং নির্মলেন্দু গুণের কবিতার পঙক্তি তুলে ধরে শ্রদ্ধা জানিয়েছেন।

 

অভিনেত্রী শবনম ফারিয়া তার ২০১৬ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে করা পোস্টটি আজ শেয়ার করেছেন।

 

অভিনেত্রী নাজিফা তুষি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’ আজমেরী হক বাঁধন গত বছরের একটি শ্রদ্ধাজ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে তাতে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’

 

অভিনেতা আরশ খান বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেছেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি। কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।’

 

অভিনেতা ইরফান সাজ্জাদ পোস্টে লিখেছেন, ‘আমি কোনো দল করিনা। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।’

 

শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে জাহের আলভী লিখেছেন, ‘কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’

 

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন শেখ মুজিবুরের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কোনো জেল জুলুমই আমাকে কোনোদিন টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে… বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।’

 

মডেল পিয়া জান্নাতুল শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমরা কখনো ইতিহাস ভুলতে পারব না, আমরা কখনো আমাদের শিকর ভুলতে পারব না।’

 

সংগীতশিল্পী কোনাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।’

 

ব্যান্ড আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা বঙ্গবন্ধুর প্রশংসা করে দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘হরেক রঙের ‘সব্যসাচী’র ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি… তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর