বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচন কমিশন স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : সিইসি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৪৩ সময় দেখুন

রংপুর, ০৯ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ; নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে।তিনি আরো বলেন, সীমাবদ্ধতার মধ্যেও কমিশন স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

 

গত নির্বাচনে যে সব প্রিসাইডিং অফিসাররা সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল তাদের বাদ দিয়ে নতুনদের নেওয়া হবে।সিইসি বলেন, তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।

 

প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

 

উল্লেখ্য, দুপুরে রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার,রেঞ্জ ডিআইজি,মেট্রোপলিটন কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছেন সিইসির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর