বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায়ীর হাতে স্ত্রী খুন : বাড়িতে জনতার আগুন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৫৬ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ০৭ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বুধবার রাত ১০টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের মো: শাজাহান মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে শাজাহান মৃধার বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে সম্পূর্ণ বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

 

নিহত সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল (নুর)ইসলাম বর্মী গ্রামের মোঃ শাহজাহান মৃধার ছেলে। মায়ের নিথর দেহের পাশে কাঁদছিল ৪ মাসের দুধের শিশু। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শিশুটির কান্নায়  সাড়া দেয়নি মা। পাষন্ড বাবা পিটিয়ে মেরেছে তার মাকে।

 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং তার শাশুড়ির যোবেদাকে আটক করে পুলিশ। অভিযুক্ত নুরুল ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর