বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

রাজধানীর দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সাবেক কাউন্সিলরের বোনকে গুলি করে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন

ঢাকা, ০৪ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় রাতের আঁধারে এক নারীর ওপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। নিহত নারীর নাম তাহমিনা রহমান রানু (৪০)।

 

তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন। রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব হোসেন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তাহমিনার এলাকায় একটি দোকান রয়েছে, যা তিনি ভাড়া দিয়ে আয় করতেন। ঘটনার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সরাসরি তার ভাই আমিনুল ইসলামের খোঁজ করে। আমিনুল বাসায় না থাকায়, ক্ষিপ্ত হয়ে তারা তাহমিনাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

 

গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তাহমিনার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

 

ওসি রকিব হোসেন জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এছাড়া হত্যার পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর