রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৮ : দেশীয় অস্ত্র, চোরাই মোটরসাইকেল ও মাদক উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯৪ সময় দেখুন

মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ০৪ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার উপশহর আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২০টিরও বেশি দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

আজ সোমবার সকাল থেকে জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকাজুড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি এবং আশুলিয়ার জামগড়া এলাকার অবৈধ জুয়া লটারির জুনায়েদ হাসান জুনু, কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন এবং নুরুল হক।

 

ওসি মো. আব্দুল হান্নান বলেন, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান চালায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

 

স্থানীয়দের মতে, এসব অভিযুক্ত ব্যক্তিদের দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম ছিল। তাদের গ্রেপ্তারে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নির্মূলে এই ধরনের অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর