বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে স্পিডের বোতলে বাংলা মদ বিক্রি : গ্রেপ্তার-১

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২০ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে স্পিডের বোতলে ভরা ১০ লিটার বাংলা মদসহ সম্রাট শিকদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার গোড়াই সোহাগপাড়া বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে মদসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সম্রাট শিকদার গোড়াই জয়েরপাড়া গ্রামের আজাহার সিকদারের ছেলে।

 

টাঙ্গাইল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

 

গ্রেপ্তার সম্রাটের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। অভিযান চলমান রয়েছে বলে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর