বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০৬ সময় দেখুন

ঢাকা,১৭ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ।

 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি জানান, তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং পুত্র সোহেল তাজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সাক্ষাৎকালে শারমিন আহমদের লেখা ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর