রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৪৮ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ২৬ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার ধামরাইয়ে ১১০পিচ ইয়াবাসহ মোঃ শফিকুল ইসলাম বাবু(২৮), মোঃ মোরাদ হোসেন (২৫), মোঃ শাহীন (২৫) নামে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার (২৫জুন) সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৪জুন) দিনগত রাতে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ডের করিম ফিলিং স্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জিয়াউর রহমান।

 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা কুশুরা ইউনিয়নের কুশুরা এলাকার মোঃ ফরহাদ হোসেনর ছেলে মোঃ শফিকুল ইসরাম বাবু, উপজেলা সানোড়া ইউনিয়নের শোলধন গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ মুরাদ, একই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাহীন হোসেন।

 

পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদক কারবারীরা ইয়াবা বিক্রি করতেছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত কালামপুর করিম ফিলিংস্টেশনে পৌছায়ে অভিযান চালিয়ে ১১০পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করি। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সাথে জড়িত।

 

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ অভিযান চালিয়ে কালামপুর বাসস্ট্যান্ডের করিম ফিলিংস্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের উপর থেকে তিন মাদক কারবারীকে ১১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়তন্ত্র আইনে মামলা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর