মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

পাবনায় সরকারিভাবে সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সোলার প্যানেলের কাজ চলমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৬৪ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলার, সুজানগর উপজেলার, সাগরকান্দির পদ্মার চর এলাকায়। প্রায় সারে নয় শত (৯৫০) বিঘা জমির ওপর নির্মিত হচ্ছে সৌর বিদ্যুতের সোলার প্যানেল,যে প্যানেলের মাধ্যমে প্রায় ৬৪ মেঘা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বাংলাদেশ সরকার বিদ্যুতের ঘাটতি পূরণের লক্ষ্যে, সারা দেশব্যাপী সৌর বিদ্যুৎ সোলার প্যানেলের মাধ্যমে ৩০০০(তিন হাজার) মেঘা ওয়াট  বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করে। এরই মধ্যে প্রায় ৭০০ মেঘা ওয়াট সৌর বিদ্যুতের জন্য  সোলার প্যানেলের কাজ চলমান রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় পাবনা জেলার সুজানগর উপজেলায় সাগর কান্দির প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। আশা করা যায়, আগামী জুলাই ৩০ তারিখের মধ্যে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ বলেন, এই প্রজেক্ট শেষ হলে আমাদের এলাকার বিদ্যুতের চাহিদা পূরণ হবে। এই প্রকল্প  সম্পর্কে উক্ত প্রকল্পের প্রকৌশলী, আবু বকর সিদ্দিক আমাদের প্রতিনিধি কে জানান, এই প্রকল্প  আট বছর আগে জমি অধিগ্রহণ শুরু হয়।

 

২০২৪ সালে ভিত্তি প্রস্তু স্থাপনের  এর কাজ শুরু হয়। আগামী ৩০শে জুলাই এর মধ্যে এই কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থাপনা নির্মাণের কাজ বিলম্বিত হতে পারে। আমরা আশাবাদী কাজ শেষ হলে পাবনা জেলার বিদ্যুৎ ঘাটতি আর থাকবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর