বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

মির্জাপুরে ২৮টি একশ টাকার জাল নোটসহ শিখা বেগম নামে এক নারী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৯৬ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ১৯ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে ২৮টি একশ টাকার জাল নোটসহ শিখা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিখা বেগম উপজেলার বিল মহেড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

 

এ বিষয়ে নগর ছাওয়ালী গ্রামের সেতু বণিক নামে এক যুবক বাদী হয়ে মামলা করলে বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

মামলা বিবরণে জানা গেছে, সেতু বণিক ছাওয়ালী বাজারে পরিমল ষ্টোর নামে একটি মুদি দোকান পরিচালনা করে থাকেন। বুধবার বিকালে শিখা বণিক পরিমল ষ্টোর থেকে এক প্যাকেট মশার কয়েল ক্রয় করে একশ টাকার একটি নোট দেন। নোটটি সেতু বণিকের জাল সন্দেহ হলে বিষয়টি তিনি তার বাবা পরিমল বণিককে জানান। পরে তারা শিখা বেগমকে নিয়ে ছাওয়ালী বাজারস্থ মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাস সরকার নুপুরের ছোট ভাই শিবুনাথ ভূষণ সরকারের মুরগীর খাবারের দোকানে যান। পরে খবর পেয়ে সেখানে চেয়ারম্যান বিভাস সরকার নুপুর আসেন। জাল টাকার বিষয়ে শিখা বেগমের কাছে জানতে চাওয়ায় হয়। তিনি সন্তোষজনক কোন জবাব না দেয়ায় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশী করা হয়। এ সময় ব্যাগে আরও ২৭টি ১০০ টাকার জাল নোট পাওয়া যায়। পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে ২৮টি একশ টাকার জাল নোটসহ শিখা বেগমকে গ্রেপ্তার করে।

 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ২৮টি একশ টাকার জাল নোটসহ নারীকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, মামলা দিয়ে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর