বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মির্জাপুরে এক রাতে দুই কৃষকের ৭টি গরু চুরি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০২ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রোববার রাতে উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া উত্তরপাড়ায় এই গরু চুরির ঘটনা ঘটে। চুরি হওয়ার গরুর আনুমানিক বাজার মূল্য আনুমানিক ৭লাখ টাক হবে বলে কৃষক ফজল মিয়ার ছেলে রাকিকুল ইসলাম জানিয়েছেন।

 

জানা গেছে, শনিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় দেওড়া উত্তর গ্রামের বাসিন্দা কৃষক ফজল মিয়া ও তার ভাই শামসুল মিয়া রাতের খাবার খেয়ে নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে চোরের দল দুই ভাইয়ের পৃথক গোয়ালঘরের তালা ভেঙে ৭টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে জেগে উঠে তারা তাদের গোয়ালঘরের তালা ভাঙা এবং গরু চুরির বিষয়ে দেখতে পান।

 

রবিবার ফজল মিয়া গরু চুরির বিষয়টি লিখিতভাবে মির্জাপুর থানাকে জানানো হয়েছে। রাকিবুল ইসলাম জানান, তাদের ২টি গাভী ১ বড় ষাঁড় গরু এবং তার চাচা শামসুল মিয়ার ২ ষাঁড়, ১টি গাভী ও ১ বাছুর গরু চোরের দল চুরি করে নিয়ে গেছে। যার বাজার মূল্য আনুমানিক ৭লাখ টাকা হবে বলে তিনি জানিয়েছেন।

 

এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার গরু চুরির সত্যতা স্বীকার করে বলেন, চুরি যাওয়া গরু উদ্ধারে জোর অভিযান চালিয়ে শুরু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর