বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ধামরাইতে একই পরিবারের তিন জনের রহস্যজনক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৬ সময় দেখুন

শাহরিয়া ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ০২ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (২ জুন) দুপুর দুইটায়, ধামরাই উপজেলা গাংগুটিয়া  ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে ধামরাই থানা পুলিশ  মা ও ২ ছেলের লাশ উদ্ধার করেন।

 

স্থানীয় সুত্রে জানা যায় মৃত  নারগিস আক্তার (৩৮),  শামীম (১৭) ও সোলায়মান (৬), একই পরিবারের মা ও ২ ছেলে। তারা মৃত রাজা মিয়া পরিবারের সদস্য, বড় ছেলে ডেকোরেটর কাজ করতেন ও ছোট ছেলে মায়ের কাছে থাকতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে,   মৃত নার্গিস আক্তারের মেয়ে বাড়িতে এসে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান, এক পর্যায়ে ডাকাডাকি করে সাড়া না দিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন, পরবর্তীতে  ধামরাই থানা পুলিশকে অবগত করলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

 

এ বিষয়ে মৃত নার্গিস আক্তার এর মেয়ে নাসরিন আক্তার বলেন আমি আজ দুপুরে মায়ের কাছে বারবার মোবাইল ফোনে কল করে না পেয়ে  স্বামীর বাড়ি হতে মায়ের বাড়িতে চলে আসি, এসে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পরবর্তীতে মাকে ডাকতে থাকলে কোনরকম সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি মা সহ দুই ভাইয়ের অবচেতন দেহ বিছানায় পড়ে আছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান এলাকাবাসী থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি, প্রাথমিক সুরত হালে মৃতদের গায়ে কোনরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি,

 

লাস্ট তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রস্তুতি চলছে, পুলিশ মৃত্যুর কারণ জানতে কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর